চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল ব্যবসায়ীদের জন্য ন্যায্য প্রতিযোগিতামূলক বাজার পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সাধারণ সম্পাদক শি জিনপিং জোর দিয়েছেন যে ন্যায্য প্রতিযোগিতা নীতিগুলি জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে, ন্যায্য প্রতিযোগিতা পর্যালোচনা ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর করতে হবে এবং বাজারের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। ২০২৪ সালের সরকারি কর্ম প্রতিবেদন উল্লেখ করেছে যে ন্যায্য প্রতিযোগিতা পর্যালোচনা সংক্রান্ত প্রশাসনিক বিধিমালা জারি করা হবে। ২০২৩ সালের ১৩ জুন, স্টেট কাউন্সিল “ন্যায্য প্রতিযোগিতা পর্যালোচনা বিধিমালা” জারি করে, যা ২০২৪ সালের ১ আগস্ট থেকে কার্যকর হয়।





